৩৮ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোঃ কাহারুজ্জামান কর্তৃক রচিত সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ভোকাবুলারির বই "Easy Vocabulary"| RP News TV24

 পীরগঞ্জ(প্রতিনিধি)রংপুর:এসএ নুরনবী শাহানুর।

৩৮ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোঃ কাহারুজ্জামান স্যারের আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু ছিল ভোকাবুলারি। বইটি প্রকাশের পরেই লেখকের ফেসবুক অ্যাকাউন্টে আনন্দের বার্তা আসতে থাকে।

একজন শিক্ষার্থী দেখলাম লিখেছেন,ক্যাডার হওয়ার আগেই লেখক।দেখি এই বইটাতে কি আছে।
আর একজন শিক্ষার্থী দেখলাম আমার মতো যারা Vocabulary তে দুর্বল,তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা' সূর্যসেন হলের মেধাবী ছাত্র,আমার হলের বড় ভাই হার না মানা যোদ্ধা।

৩৮ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোঃ কাহারুজ্জামান ভাইয়ের "Easy Vocabulary" বইটি সংগ্রহ করতে পারেন।কৌশলগুলো সত্যিই অসাধারণ।এমন বই দ্বিতীয়টি আর বাজারে নেই,
আর একজন শিক্ষার্থী লিখেছেন,৩৮ তম বিসিএসে ক্যাডার হিসেবে সবচেয়ে বেশি আলোচিত এবং যাকে প্রায় শত শত জন ট্যাগ করে পুরো ছাত্র সমাজে একটা আলোড়ন সৃষ্টি করেছেন,তাঁর লিখিত বইটি না পড়লে কেমন হয় ইত্যাদি ইত্যাদি!! এমন অনেক কমেন্টে ভরে গেছে ৩৮ তম বিসিএস ক্যাডার মোঃ কাহারুজ্জামান ও নতুন লেখকের ফেসবুক অ্যাকাউন্টটি।

এ ব্যাপারে সরাসরি লেখকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমার ছোট বেলা থেকেই ভোকাবুলারির প্রতি প্রবল ঝোঁক ছিল।

আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএসে সুপারিশ প্রাপ্ত হওয়া পর্যন্ত এই ভোকাবুলারির অবদান বর্ণনাতীত।আমি ঢাকা,রাজশাহী,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম।এর পিছনে ভোকাবুলারির অবদান অশেষ।

এমনকি ৩৮ তম বিসিএসে রিটেন পরীক্ষায় ইংরেজি অনেক কঠিন হয়েছিল। অনেক কঠিন কঠিন ভোকাবুলারি দেওয়া হয়েছিল।অনেকে ইংরেজি রিটেন পরীক্ষা দেওয়ার পর পরবর্তী পরীক্ষাগুলোতে আর অংশগ্রহণ করেননি।এবং অনেকেই ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ার কারণে সন্দিহান ছিলেন যে, আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হব কিনা।এক্ষেত্রে আমি অনেকটাই আত্মাবিশ্বাসী ছিলাম যে,আমি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হব।ইনশাআল্লাহ।
এবং উত্তীর্ণ হয়েছি।

বর্তমানে ভোকাবুলারি জানার কোন বিকল্প নেই।বিসিএস ইংরেজি ২০০ মার্কসের রিটেন পরীক্ষায় কেউ যদি ভোকাবুলারি না জানে খুব একটা সুবিধা করতে পারবে না।কারণ পুরোটাই ভোকাবুলারি বেইসড।আর ব্যাংক মানেই তো ভোকাবুলারি।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যেকোনো জব পরীক্ষায় এখন ভোকাবুলারি টেস্ট করা হয়।আর ইংরেজিতে কথা বলতে গেলে ভোকাবুলারির কোন বিকল্প নেই। আমি মনে করি"Easy Vocabulary" বইটি চাকুরি প্রত্যাশী থেকে শুরু করে যেকোনো শিক্ষার্থীর জন্য কাজে দিবে।

এমনকি ক্লাস ফাইভ থেকে শুরু করে যে কেউ বইটি সংগ্রহ করতে পারেন। কারণ বইটিতে কিছু ব্যতিক্রমধর্মী কৌশল আছে, যার মাধ্যমে অনায়াসে হাজার হাজার ভোকাবুলারি মনে রাখা সম্ভব ইনশাআল্লাহ।

GRE তে যত ভোকাবুলারি আছে,তার সবগুলোই এই বইটিতে পাওয়া যাবে।তবে শব্দগুলো বিভিন্ন কৌশলে সাজানো আছে।যে কেউ বইটি সংগ্রহ করে আপনার ভোকাবুলারি সাইডকে উন্নত করতে পারেন।বইটি মূল্য ২০০ টাকা।
লেখকের সাথে সরাসরি কথা বলতে যোগাযোগ করতে কল করুন এই নাম্বারে
01786660340
01723629354

Comments